Special News Special Reports

অর্জুনকে দেওয়া হবে গণসংবর্ধনা, কেন জানেন ?

0
(0)

খবর লাইভ:  অর্জুন সিং এখন তৃণমূল কংগ্রেসের সদস্য। বিজেপি-র সঙ্গে তাঁর আর কোনও যোগ নেই৷ উত্তর ২৪ পরগণার দলীয় নেতৃত্ব, কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চায় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সফরের আগে প্রস্তুতি বৈঠকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

অর্জুনকে নিয়ে দলের কর্মীদের মধ্যে ছুৎমার্গ কাটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন পুরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে অর্জুন সিংকে। দলের ব্যাখ্যা একদিকে অর্জুন স্থানীয় সাংসদ, তাই তাঁকে সংবর্ধনা দেওয়া হতেই পারে৷

এর ফলে এতদিনের দূরত্ব মিটিয়ে প্রয়োজনে অর্জুনের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে শাসক দলের কাউন্সিলরদের পক্ষে। তেমনই, অর্জুন যে এখন তৃণমূলে, সাধারণ মানুষের কাছে স্পষ্ট বার্তাও চলে যাবে।

রাজ্যের বনমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা সংগঠনের অন্যতম নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘অর্জুনের যোগদান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঠিক সিদ্ধান্ত। লাগাতার ব্যারাকপুরে সংঘর্ষ হচ্ছিল। আমি ওকে বিজেপি-তে যেতে বারণ করেছিলাম। ফিরে আসায় আমাদের লাভ হল। সিপিএম-বিজেপি-কংগ্রেস একে অপরের দোসর। এদের একেবারে দুরমুশ করে দিতে হবে। আমাদের নিজেদের কোনও বিভাজন নেই। সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য কংগ্রেস অনেক দিন করেছেন৷ ওখানে যা গোষ্ঠীদ্বন্দ্ব চলত। এখানে আমাদের দলে তা নেই। অর্জুনকে বনগাঁর দায়িত্ব নিতে হবে। বিজেপি-কে সাফ করতে হবে। অর্জুন বিজেপির ছিল না। ও তাই ফিরে এল।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *