নির্দেশ অমান্য করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক! ‘লক্ষ্মণরেখা’ মনে করালেন প্রধান বিচারপতি

খবর লাইভ : বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই এই বিষয়েই কথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদিও বর্তমান সরকার বিচার ব্যবস্থায় নাক গলাচ্ছে এমন কোনও অভিযোগ করেননি।

আরও পড়ুন- ফের জুটি বাঁধছেন শাহরুখ আর কাজল!
তিনি বলেন, অনেক ক্ষেত্রেই আদালতের চূড়ান্ত নির্দেশ থাকার পরেও সরকার জেনেবুঝে তা অগ্রাহ্য করে। যা মোটেই গণতন্ত্রের পক্ষে ঠিক নয় বলে দাবি প্রধান বিচারপতি এনভি রমনা’র।
তাঁর মতে, সংবিধান গণতান্ত্রিক পরিকাঠামোয় শাসন, আইন এবং বিচার ব্যবস্থার মধ্যে ক্ষমতার পৃথকীকরণ করে দিয়েছে সংবিধানই। ফলে সবপক্ষকেই তাঁর কর্তব্য পালনের ক্ষেত্রে ‘লক্ষ্মণ রেখা’র কথা মাথায় রাখা উচিত বলেই মত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি’র।

আজ শনিবার দিল্লির বিজ্ঞানভবনে আইনমন্ত্রকের তরফে বিশেষ একটি সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ একাধিক রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিরাও উপস্থিত ছিলেন। এমনকি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর হাত ধরেই এই সম্মেলনের সূচনা হয়।
প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে আরও বলেন, গোটা দেশে এই মুহূর্তে চার কোটিরও বেশি মামলা প্যান্ডিং রয়েছে। প্যান্ডিং কেসগুলির মধ্যে বেশিরভাগই সরকারে বড় পক্ষ রয়েছে। ৫০ শতাংশ প্যান্ডিং কেসে সরকারই পার্টি বলে দাবি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি’র।
শুধু তাই নয়, আদালতের সিদ্ধান্তকে আমল না দেওয়াটা যথেষ্ট চিন্তা এবং উদ্বেগের বলে মন্তব্য তাঁর। শুধু তাই সরকারের মানসিকতার কারনেই বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তকে আমল দেওয়া হয় না বলেও স্পষ্ট জানিয়েছেন প্রধান বিচারপতি। গণতন্ত্রের ক্ষেত্রে এই বিষয়টি মোটেই ঠিক নয় বলেও জানিয়েছেন তিনি।
এরই পাশাপাশি, আইনের ভাষা আরও সহজ করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে স্থানীয় মাতৃভাষায় যাতে করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

5 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

5 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

5 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago