রোদে পুড়ছে শহর, রেহাই নেই ময়দানের ঘোড়াদের

খবর লাইভ  : ময়দান এলাকার ঘোড়াদের বেহাল অবস্থা নিয়ে এর আগে চর্চা কম হয়নি। বিভিন্ন সময়ে তাদের স্বাস্থ্য নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। ওই ঘোড়াদের প্রয়োজনীয় যত্ন না নিয়েই যে তাদের ঘণ্টার পর ঘণ্টা খাটানো হয়, এমন অভিযোগও নতুন নয়। তাতেও অবশ্য পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এ বার অভিযোগ, এই অসহনীয় গরমেও ঘোড়াদের স্বাস্থ্যের পরোয়া না করে তাদের যথেচ্ছ ভাবে খাটানো হচ্ছে। সেই সঙ্গে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়েও রাখা হচ্ছে।

যদিও ময়দান এলাকার ঘোড়ার গাড়ির চালকেরা দাবি করছেন, ঘোড়াদের প্রয়োজনীয় যত্ন নিচ্ছেন তাঁরা। গরমের কথা মাথায় রেখে ঘোড়াদের প্রতিদিন স্নান করানো থেকে ভেজা কাপড়ে গোটা শরীর পরিষ্কার করানো— সবই করা হচ্ছে। এমনকি, সওয়ারিদের ঘুরিয়ে আনার পরে ঘোড়াদের গাছের ছায়ায় রেখে বিশ্রামও দেওয়া হচ্ছে।
মালিকেরা ঘোড়াদের যত্ন নেওয়ার কথা বললেও বাস্তবে দেখা গেল, সওয়ারি পেলে রোদের পরোয়া না করেই ছোটানো হচ্ছে ঘোড়ার গাড়ি। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ির এক চালক বললেন, ‘‘এই গরমে তো সওয়ারি মিলছে না। যেটুকু ব্যবসা হচ্ছে, ভোরের দিকে আর বিকেলে। এ বার কেউ যদি দুপুরে এসে ঘোড়ার গাড়ি চড়তে চান, তা হলে কী করব বলুন? ঘোড়ারও যেমন পেট চালাতে হয়, আমাদেরও তো এই করেই পেট চলে।’’যদিও ময়দান এলাকার ঘোড়ার গাড়ির চালকেরা দাবি করছেন, ঘোড়াদের প্রয়োজনীয় যত্ন নিচ্ছেন তাঁরা। গরমের কথা মাথায় রেখে ঘোড়াদের প্রতিদিন স্নান করানো থেকে ভেজা কাপড়ে গোটা শরীর পরিষ্কার করানো— সবই করা হচ্ছে। এমনকি, সওয়ারিদের ঘুরিয়ে আনার পরে ঘোড়াদের গাছের ছায়ায় রেখে বিশ্রামও দেওয়া হচ্ছে।
মালিকেরা ঘোড়াদের যত্ন নেওয়ার কথা বললেও বাস্তবে দেখা গেল, সওয়ারি পেলে রোদের পরোয়া না করেই ছোটানো হচ্ছে ঘোড়ার গাড়ি। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ির এক চালক বললেন, ‘‘এই গরমে তো সওয়ারি মিলছে না। যেটুকু ব্যবসা হচ্ছে, ভোরের দিকে আর বিকেলে। এ বার কেউ যদি দুপুরে এসে ঘোড়ার গাড়ি চড়তে চান, তা হলে কী করব বলুন? ঘোড়ারও যেমন পেট চালাতে হয়, আমাদেরও তো এই করেই পেট চলে।’’পশু চিকিৎসকেরা জানাচ্ছেন, রোদের মধ্যে দীর্ঘ সময় পোষ্যকে রাখলে ‘হিট স্ট্রোক’ হতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago