খবর লাইভ : আমাদের দেশে দীর্ঘ দিন পরে স্কুল খুলেছে। কিন্তু তার মধ্যেই করোনার সংক্রমণ বাড়াতে অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন স্কুলে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরও উঠে এসেছে। কিন্তু পড়ুয়াদেরও টিকাকরণের কাজ অনেক এগিয়েছে। তবে পড়ুয়াদের টিকাকরণের কাজ আরও দ্রুত এগোতে হবে। তবেই পরিস্থিতি সামলানো আরও সহজ হবে। বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, ‘‘করোনার তৃতীয় ঢেউয়ের সময় দৈনিক সংক্রমণ তিন লাখ ছাড়িয়েছিল। কিন্তু সেই সময়েও প্রতিটি রাজ্য খুব ভাল ভাবে পরিস্থিতি সামলেছে। ভবিষ্যতেও একই কৌশল মেনে কাজ করতে হবে। তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’’প্রধানমন্ত্রী জানান, দেশের করোনা বিশেষজ্ঞেরাও দেশ এবং সারা বিশ্বের সার্বিক করোনা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। তাঁদের পরামর্শ গুরুত্বপূর্ণ। তাঁদের পরামর্শ মেনে কাজ করতে হবে। আগের রণকৌশল মেনে সংক্রমণকে শুরুতেই বিনাশ করার চেষ্টা করতে হবে।
এরই পাশাপাশি তিনি বলেন, প্রচুর পরিমাণ করোনা পরীক্ষার দিকে নজর দিতে হবে। পাশাপাশি কোথায় কোথায় করোনার সংক্রমণ বাড়ছে সেই দিকেও নজর রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।করোনা পরীক্ষার পর আক্রান্তদের নমুনা অবশ্যই পাঠাতে হবে জিনের গঠনসজ্জা জানার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার নয়া রূপগুলিকে চিহ্নিত করতে এই পদক্ষেপ করা খুবই গুরুত্বপূর্ণ।
মোদি উল্লেখ করেন, ভারতের ৯৬ শতাংশ বয়স্ক মানুষদের করোনার প্রথম টিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে টিকাই করোনা প্রতিরোধের এক মাত্র উপায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…