রোজার মাসে বেআইনি নির্মাণ কাজে ক্ষুব্ধ জগৎবল্লভপুরের মানুষ

খবর লাইভ : জগৎবল্লভপুর আছে জগৎবল্লভপুরেই। ফের বেআইনি কাজের অভিযোগ উঠল জগৎবল্লভপুর বিধানসভার বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যসন্তোষপুর এলাকায়। এবারও জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠেছে। তবে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান বেআইনি কাজ বন্ধ করতে বার বার চিঠি পাঠিয়েছেন জমির মালিক ও প্রমোটারকে। তবু তাঁরা শুনতে নারাজ। তাই বাধ্য হয়ে বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী দাস বেআইনি নির্মাণ বন্ধ করতে জগৎবল্লভপুরের বিডিও, ভূমি ও ভূমি-রাজস্ব আধিকারিক এবং জগৎবল্লভপুর থানার ওসিকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
দীর্ঘদিন ধরেই শাসক দলের কিছু নেতার মদতে জগৎবল্লভপুর ১, বড়গাছিয়া ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সরকারি জায়গা দখল করে এবং জলাজমি ভরাট করে বেআইনি নির্মাণ হচ্ছে। সরাসরি মহম্মদ মোক্তার, নির্মল ঘোষের মতো তৃণমূলের সদস্যদের নাম জড়িয়েছে এই বেআইনি কাজে। এবার মধ্যসন্তোষপুরে জলাশয়ের ওপর বেআইনি নির্মাণ করেছিলেন নাসির নামে এক প্রমোটার। রবীন নন্দী নামে এক ব্যক্তি এই বেআইনি কাজটি করাচ্ছিলেন। বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী দাস বেআইনি কাজের কথা জানার পরই রবীনকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু তাঁর সেই নির্দেশ অমান্য করেই ওই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছিলেন নাসির ও রবীন। তাই বাধ্য হয়ে প্রধান কাজ যাতে বন্ধ হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারজন্য জগৎবল্লভপুর থানার ওসি, ভূমি ও ভূমি-রাজস্ব আধিকারিক এবং জগৎবল্লভপুরের বিডিওকে চিঠি দেন। প্রশাসন বা পুলিশ অবশ্য এখনও অভিযুক্তদের গ্রেফতার করেনি। নাসির জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির এক পদাধিকারীর ঘনিষ্ঠ বলেই তাঁকে গ্রেফতার করেনি পুলিশ বলে এলাকার লোকজনের অভিযোগ।
অন্যদিকে, হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের তালতলাহাটেও পুকুরের ওপর বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। যা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ফুরফুরা শরীফের ধর্মগুরুরা। তাঁরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago