খবর লাইভ : ময়দান এলাকার ঘোড়াদের বেহাল অবস্থা নিয়ে এর আগে চর্চা কম হয়নি। বিভিন্ন সময়ে তাদের স্বাস্থ্য নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। ওই ঘোড়াদের প্রয়োজনীয় যত্ন না নিয়েই যে তাদের ঘণ্টার পর ঘণ্টা খাটানো হয়, এমন অভিযোগও নতুন নয়। তাতেও অবশ্য পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এ বার অভিযোগ, এই অসহনীয় গরমেও ঘোড়াদের স্বাস্থ্যের পরোয়া না করে তাদের যথেচ্ছ ভাবে খাটানো হচ্ছে। সেই সঙ্গে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়েও রাখা হচ্ছে।
যদিও ময়দান এলাকার ঘোড়ার গাড়ির চালকেরা দাবি করছেন, ঘোড়াদের প্রয়োজনীয় যত্ন নিচ্ছেন তাঁরা। গরমের কথা মাথায় রেখে ঘোড়াদের প্রতিদিন স্নান করানো থেকে ভেজা কাপড়ে গোটা শরীর পরিষ্কার করানো— সবই করা হচ্ছে। এমনকি, সওয়ারিদের ঘুরিয়ে আনার পরে ঘোড়াদের গাছের ছায়ায় রেখে বিশ্রামও দেওয়া হচ্ছে।
মালিকেরা ঘোড়াদের যত্ন নেওয়ার কথা বললেও বাস্তবে দেখা গেল, সওয়ারি পেলে রোদের পরোয়া না করেই ছোটানো হচ্ছে ঘোড়ার গাড়ি। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ির এক চালক বললেন, ‘‘এই গরমে তো সওয়ারি মিলছে না। যেটুকু ব্যবসা হচ্ছে, ভোরের দিকে আর বিকেলে। এ বার কেউ যদি দুপুরে এসে ঘোড়ার গাড়ি চড়তে চান, তা হলে কী করব বলুন? ঘোড়ারও যেমন পেট চালাতে হয়, আমাদেরও তো এই করেই পেট চলে।’’যদিও ময়দান এলাকার ঘোড়ার গাড়ির চালকেরা দাবি করছেন, ঘোড়াদের প্রয়োজনীয় যত্ন নিচ্ছেন তাঁরা। গরমের কথা মাথায় রেখে ঘোড়াদের প্রতিদিন স্নান করানো থেকে ভেজা কাপড়ে গোটা শরীর পরিষ্কার করানো— সবই করা হচ্ছে। এমনকি, সওয়ারিদের ঘুরিয়ে আনার পরে ঘোড়াদের গাছের ছায়ায় রেখে বিশ্রামও দেওয়া হচ্ছে।
মালিকেরা ঘোড়াদের যত্ন নেওয়ার কথা বললেও বাস্তবে দেখা গেল, সওয়ারি পেলে রোদের পরোয়া না করেই ছোটানো হচ্ছে ঘোড়ার গাড়ি। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ির এক চালক বললেন, ‘‘এই গরমে তো সওয়ারি মিলছে না। যেটুকু ব্যবসা হচ্ছে, ভোরের দিকে আর বিকেলে। এ বার কেউ যদি দুপুরে এসে ঘোড়ার গাড়ি চড়তে চান, তা হলে কী করব বলুন? ঘোড়ারও যেমন পেট চালাতে হয়, আমাদেরও তো এই করেই পেট চলে।’’পশু চিকিৎসকেরা জানাচ্ছেন, রোদের মধ্যে দীর্ঘ সময় পোষ্যকে রাখলে ‘হিট স্ট্রোক’ হতে পারে।




