খবর লাইভ: গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতির জেরে প্রয়োজনে সরকারি স্কুলের সময় বদলের পরামর্শ দিল স্কুল শিক্ষা দফতর৷ প্রাথমিক বিভাগ তো বটেই, প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সময় এগিয়ে সকালের দিকে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলিকে৷ এ দিনই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রাথমিক স্কুলগুলির জেলা পরিদর্শকদের নির্দেশে বলা হয়েছে, যে এলাকাগুলিতে প্রয়োজন, সেখানে প্রাথমিক এবং এসএসকে স্কুলগুলির পঠনপাঠন সকাল থেকে শুরু হোক৷ যদি সময় পরিবর্তন সম্ভব না হয়, সেক্ষেত্রে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
গরমে পড়ুয়াদের শারীরিক কোনও সমস্যা হলে যাতে সামাল দেওয়া যায় এবং তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পরামর্শ নিতেও বলা হয়েছে নির্দেশিকায়।
একই ভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির জেলা পরিদর্শকদেরও একই পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েেছ৷ তবে পঠনপাঠনের সঙ্গে কোনও আপোস না করেই যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের তরফে তাপপ্রবাহের পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য যে পরামর্শগুলি জারি করা হয়েছে, সেগুলিও মেনে চলতে বলা হয়েছে স্কুলগুলিকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…