Entertainment Special News Special Reports

তাজে নয়, অন্যত্র হবে ‘রণলিয়া’র রিসেপশন!

0
(0)

খবর লাইভ  : আলিয়ার ভাই রাহুল ভট্ট প্রথমে বলেছিলেন ‘রণলিয়া’র বিয়ে হবে মুম্বইয়ের কোলাবা তাজ হোটেলে। রণবীরের ইচ্ছে ছিল, কৃষ্ণা রাজ কপূর ভিলায় বিয়ের আয়োজন করবেন। আমন্ত্রিত বলিউড তারকা এবং দুই পরিবারের সদস্যদের সুবিধে-অসুবিধের কথা মাথায় রেখেই ঠিক হয়, রণবীর-আলিয়া সাতপাক ঘুরবেন তাঁদের নতুন ঠিকানা ‘বাস্তু’তে।

যদিও বদলে যাচ্ছে ‘রণলিয়া’র রিসেপশনের ঠিকানা। এত দিন ঠিক ছিল মুম্বইয়ের প্রথম সারির হোটেল তাজ মহল প্যালেসে হবে রিসেপশন। সেখানেই আমন্ত্রিত বলিউডের সমস্ত তারকা। বিয়ের নির্দিষ্ট তারিখ ঘোষণার পরেই পাত্রপক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ে-রিসেপশন সবই হবে একই জায়গায়, বান্দ্রার ‘বাস্তু’তেই। ১৬ এপ্রিল বলিউডকে একসঙ্গে স্বাগত জানাবে দুই পরিবার। খবর, অতিথিদের নিরাপত্তার কারণেই নাকি এই স্থান পরিবর্তন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *