Special News Special Reports

‘রাজ্যজুড়ে ধর্ষণের বিরুদ্ধে নপুংসকদের আক্রমণ’, ফের বিতর্কিত মন্তব্য কবীর সুমনের

0
(0)

বিশ্ববাংলা প্রাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে হাঁসখালি ধর্ষণ-কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি করেছে। বলেন- “আপনি রেপ বলবেন, নাকি প্রেগনেন্ট বলবেন, না কি লাভ অ্যাফায়ার বলবেন… না কি শরীরটা খারাপ ছিল, নাকি কেউ ধরে মেরেছে? পুলিশকে বলেছি গোটা বিষয়টা জানাতে। শুনেছি, ছেলেটির নাকি মেয়েটির সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল। ইজ ইট আ ফ্যাক্ট?…” রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে তোলপাড় রাজমৈতিক মহল।

নেটদুনিয়াতেও শোরগোলের অন্ত নেই। সৃজিত, কমলেশ্বর, ঋদ্ধিরা তো বটেই এমনকী বিজেপির তারকা সদস্য রুদ্রনীল ঘোষও এপ্রসঙ্গে কবিতা আউড়ে বিদ্রুপ করেছেন মমতাকে। সেই প্রেক্ষিতেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কবীর সুমন।

বুধবার ফেসবুকে কবীর লিখেছেন, “শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ “রাজ্যজুড়ে ধর্ষণের” বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।” খ্যাতনামা গীতিকারের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া-জুড়ে। নজর এড়ায়নি রুদ্রনীল ঘোষের।দিন কয়েক ধরেই প্রাক্তন শিবিরকে একের পর এক পোস্টে আক্রমণ করে চলেছেন একুশের বিধানসভা ভোটের আগে দল বদলানো রুদ্রনীল ঘোষ।

অনুব্রত মণ্ডল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিতা খোঁচা দেওয়ার পর এবার কবীর সুমনের এহেন বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুললেন তিনি।কবীর সুমনের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বিজেপির তারকা সদস্য রুদ্রনীল পাল্টা লিখেছেন, “ওনার দৈন্যতার কফিনে শ্রদ্ধার শেষ পেরেকটা ঠুকে, ওনার লেখা লাইনেই বলব- দালাল দালালি করে, নেতা নেতাগিরি, দালালির আগুনে তুমি হয়েছ ভিখারি!”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *