খবর লাইভ : ‘হ্যাক’ হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিশিয়াল টুইটার হ্যান্ডল। প্রোফাইল ছবি-তে গরু, বাঁদর ইত্যাদি প্রাণীর মুখ লাগিয়ে কয়েক ঘণ্টায় কয়েক’শো টুইট করল হ্যাকরা। শনিবার সকালে এই ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয় শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ হ্যাক করা হয় আদিত্যনাথের টুইটার হ্যান্ডল। তার পর বেশ কিছু টুইট করা হয়। যদিও পরে ওই টুইটার হ্যান্ডলটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- তৃতীয় বারের জন্য সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইয়েচুরি
কত ক্ষণের জন্য উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডল হ্যাক করা হয়েছে, তা জানা যায়নি। টুইটারে ৪০ লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে আদিত্যনাথের। শুক্রবার গভীর রাতে কিছু ক্ষণের ভিতর প্রায় ৩০০ টুইট করা হয় ওই হ্যান্ডল থেকে। তার উপর পুরনো টুইট ডিলিট করা দেয় হ্যাকার। ঘটনা নজরে আসতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডল উদ্ধার করা হয়। পাশাপাশি দোষীদের কড়া সাজা হবে বলে জানিয়েছে প্রশাসন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…