খবর লাইভ : তৃতীয় বারের জন্য সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেলেন সীতারাম ইয়েচুরি (CPM General Secretary Sitaram Yechury) ৷ কান্নুরে অনুষ্ঠিত সিপিএমের 23তম পার্টি কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 2015, 2018 র পর ফের এই পদে এলেন ইয়েচুরি । রবিবার দলের পলিটব্যুরো সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে ।
আরও পড়ুন- Morning news: সকালের একঝলক
রাজ্য থেকে নতুন করে কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন রবীন দেব, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাস রায় চৌধুরীরা। ৯৫ জনের নতুন কেন্দ্রীয় কমিটিতে এখনও একটি আসন মহিলাদের জন্য রাখা হলেও, নাম ঘোষণা করা হয়নি।
হায়দরাবাদে সিপিএম-এর ২২ তম পার্টি কংগ্রেসে অনেক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যা মধ্যে ছিল কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সংঝোতা। দলের অভ্যন্তরে বিষয়টি নিয়ে বিক্ষোভও দেখা গিয়েছে। ইয়েচুরির সময়ই ত্রিপুরায় সিপিএম-এর পরাজয় হয়। অন্যদিকে সিপিএম-এর বঙ্গ ব্রিগেডের অনেকেই ছিলেন সীতারাম ইয়েচুরির সঙ্গে।
২০১৫ সালে বিশাখাপত্তনমে পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সদস্যরা ইয়েচুরিকে সাধারণ সম্পাদকের পদে বসিয়েছিলেন। এর আগে সিপিএম-এর সাধারণ সম্পাদক পদে ছিলেন প্রকাশ কারাত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…