খবর লাইভ : ঘরবন্দি মানুষ! খাদ্য নেই, পানীয় জলের অভাব। ওষুধ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাড়ি থেকেই সরকারের বিরুদ্ধে চিৎকার শুরু করেছেন চিনের বাসিন্দারা। চিনের সাংহাই শহরের এমনই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। করোনা সংক্রমণ রুখতে চিনের গণতান্ত্রিক সরকারের এমন কঠোর লকডাউনের ছবি দেখে ‘আতঙ্কিত’ অনেকেই।চিনের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ শহর সাংহাই। প্রায় তিন কোটি মানুষের বসবাস। সেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে কড়া লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে প্রায় সব মানুষ গৃহবন্দি। বাসিন্দাদের উপর নজরদারির জন্য ড্রোন ক্যামরা ব্যবহার করছে পুলিশ, প্রশাসন। এত কড়াকড়ির ফলে ক্রোধে, ভয়ে এবং দুর্ভোগে বাড়ি থেকেই সরকারের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন শহরের বাসিন্দারা।
আরও পড়ুন- তৃতীয় বারের জন্য সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইয়েচুরি
গত ২৮ মার্চ থেকে সাংহাইয়ের পূর্ব অংশে লকডাউন জারি হয়। ১ এপ্রিল থেকে গোটা শহরজুড়ে তালাবন্ধ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু প্রশাসন থেকে যথাযথ সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠছে। আকাল তৈরি হয়েছে খাদ্য, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের। অনাহারে রয়েছেন প্রচুর মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…