বহিরাগত ইস্যুতে এবার পাল্টা আক্রমণে শত্রুঘ্ন

খবর লাইভ  :  বহিরাগত ইস্যুতে এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। আসানসোলে ‘Your Voice’ নামে এক অরাজনৈতিক সংস্থার অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ব্যাখ্যা দেন বহিরাগত তত্ত্বের।

আরও পড়ুন- ফের সড়কপথে ভারতের ভ্রমণ ভিসা পাবেন বাংলাদেশিরা
শত্রুঘ্নের কথায় উঠে এসেছে, ‘‘আমি আপনাদের লোক। আমি বহিরাগত হলে ইনসাইডার কে? আসানসোলে ৫০% হিন্দিভাষী ভোট। তুমি তাদের ভোট চাইতে যাচ্ছো। তুমি তাদের নেতা বাছতে দিচ্ছো না। আর আমাকে বহিরাগত বলছো? আমি দেশের মানুষ, আমি দেশের সন্তান। ইন্দিরা গান্ধি থেকে রাহুল গান্ধি। সুচেতা কৃপালিনী থেকে সুষমা স্বরাজ। সবাই অন্য রাজ্যে গিয়ে লড়েছেন ৷ আর আমি বহিরাগত হলে, প্রধানমন্ত্রী তো বারাণসীতে লড়তে এলেন। তাহলে কী করে আমি হলাম বহিরাগত আর উনি হলেন ইনসাইডার। আমি আসলে আপনার লোক ৷ অন্তর্জলি যাত্রা আমার কেরিয়ারের শ্রেষ্ঠ সিনেমা। যা বাংলায় করেছি। আমি এফটিআইতে সুযোগ পেয়ে আমি ক্যালকাটা সেন্টার বাছাই করেছি। আমি বাংলার ভাষা, সংস্কৃতি, মিষ্টি ভালোবাসি ৷ আমি ডাল, মুড়িঘণ্ট, ইলিশ মাছ আর ডাবের জল খাওয়া লোক। এর পরেও আমাকে বাইরের লোক বলে কেন?’’
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ। যিনি আবার শত্রুঘ্নর বন্ধুও বটে। আসানসোলের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উপস্থিতির পাশাপাশি ছিলেন মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসু, চন্দ্রনাথ সিনহা সহ আরও অনেকে।
সেখানেই নানা প্রশ্নের মাঝে নিজের স্ট্রাগলের কথা বারবার তুলে ধরেছেন শত্রুঘ্ন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago