ফের সড়কপথে ভারতের ভ্রমণ ভিসা পাবেন বাংলাদেশিরা

খবর লাইভ  : প্রায় দু’বছর পরে নিষেধাজ্ঞা উঠল ভ্রমণ ভিসায়। ফলে এখন থেকে বাংলাদেশের লোকজন সড়কপথেও আসতে পারবেন ভারতে। করোনার কারণে বন্ধ ছিল এই ট্যুরিস্ট ভিসা দেওয়ার কাজ। এখন ওপার বাংলার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসার ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেখান দিয়ে বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। জানানো হয়েছে, ট্যুরিস্ট ভিসায় বাংলাবান্ধার উল্লেখ থাকলেই সেখান দিয়ে যাতায়াত করা যাবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরেই বাংলাবান্ধা স্থলবন্দরের দিয়ে ওই ভিসায় ভারতে যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক নির্দেশ পেয়েছেন তাঁরা।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেখান দিয়ে ৩৫ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি, ২৩ জন ভারতীয় এবং ৪ জন নেপালের নাগরিক। এই সময়ে ওই বন্দর ব্যবহার করে ৫০ জন ভারতে প্রবেশ করেছেন। তাদের মধ্যে ৪৩ জন ভারতীয় এবং ৭ জন নেপালের নাগরিক।

আরও পড়ুন-  মহিলাদের পোশাক খুলিয়ে তল্লাশি চালাবেন রূপান্তরিত মহিলা পুলিশ!

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা শুরু হওয়ার পরে ২০২০ সালের ৩০ মার্চ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়। তবে, ভ্রমণ ভিসা বন্ধ থাকলেও শর্তসাপেক্ষে ভারত ও নেপালের পড়ুয়ারা এবং ভারতীয় ব্যবসায়ীরা যাতায়াত করতে পারতেন। কিন্তু কোনও বাংলাদেশি এই বন্দর দিয়ে ভারতে যেতে পারতেন না। পরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ২০২১ সালের ২৬ এপ্রিল থেকে এই ইমিগ্রেশন দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেয় সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago