খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির আরও দুই সদস্যকে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওই দুই সদস্য হলেন সমরজিৎ আচার্য এবং আলোক সরকার। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কমিটির বাকি সদস্যদেরও ডাকতে পারবে সিবিআই।
আরও পড়ুন- বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৭০ বছরের বৃদ্ধ
উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে জানান, সিবিআই ডাকলেই তাঁর মক্কেল যাবেন। তিনি তদন্তে সবরকমের সহযোগিতাও করবেন। তবে সার্ভে পার্ক থানার পুলিস তাঁকে সঙ্গে করে নিয়ে যাবে, নির্দেশের এই অংশটুকু বাদ দেওয়া হোক। যদিও আদালতে এ প্রসঙ্গে কিছু জানায়নি।
এদিন সিবিআই আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। মঙ্গলবার শান্তিপ্রসাদকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই সংক্রান্ত রিপোর্টই পেশ করা হয়।
আদালত বুধবার জানিয়েছে, সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। মামলা ডিভিশন বেঞ্চের বিচারাধীন বলে পরবর্তী শুনানি ২৭ এপ্রিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…