Local News Special News Special Reports

বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৭০ বছরের বৃদ্ধ

0
(0)

খবর লাইভ  :  নিউটাউনের বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৭০ বছরের বৃদ্ধ। বুধবার সকালে নিজের আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দেন তিনি। পুলিস জানায়, মৃত ব্যাক্তির নাম রূপ কুমার চৌধুরী।

আরও পড়ুন- মেদভেদেভকে নিয়ে দোটানায় উইম্বলডন কর্তারা
বুধবার সকালে নিউটাউন থানায় খবর আসে ওই এলাকার এক আবাসনে আত্মহত্যা করেন ৭০ বছরের বৃদ্ধ। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আবাসনের ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধ। দুই ছেলে বিদেশে থাকেন। বহুদিন থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেন ওই বৃদ্ধ। তবে এদিন শেষরক্ষা হল না। পুলিসের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন তিনি। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *