খবর লাইভ : নিউটাউনের বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৭০ বছরের বৃদ্ধ। বুধবার সকালে নিজের আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দেন তিনি। পুলিস জানায়, মৃত ব্যাক্তির নাম রূপ কুমার চৌধুরী।
আরও পড়ুন- মেদভেদেভকে নিয়ে দোটানায় উইম্বলডন কর্তারা
বুধবার সকালে নিউটাউন থানায় খবর আসে ওই এলাকার এক আবাসনে আত্মহত্যা করেন ৭০ বছরের বৃদ্ধ। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আবাসনের ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধ। দুই ছেলে বিদেশে থাকেন। বহুদিন থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেন ওই বৃদ্ধ। তবে এদিন শেষরক্ষা হল না। পুলিসের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন তিনি। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…