Special News Special Reports

রাজ্যে ফের ‘সেঞ্চুরি’ করল ডিজেল, কলকাতায় ১১৫ পেরল পেট্রল

0
(0)

খবর লাইভ  : মঙ্গলবার ফের উত্তর এবং দক্ষিণবঙ্গের একাংশে লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গেল এই পরিবহণ জ্বালানি। যা মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়াল গোটা রাজ্যে। আজ, বুধবার আরও চড়েছে তেলের দাম। ফলে পশ্চিমবঙ্গে ডিজ়েলে ‘সেঞ্চুরি’-র তালিকা তো লম্বা হয়েইছে, সেই সঙ্গে উৎকণ্ঠার প্রহর গুনতে শুরু করেছে কলকাতাও। এখানে আইওসি-র পাম্পে লিটারে ৮১ পয়সা বেড়ে ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৯.৮৩ টাকায়। ৮৪ পয়সা বেড়ে পেট্রল পেরিয়ে গিয়েছে ১১৫ টাকা। এক লিটার মিলছে ১১৫.১২ টাকা। এখনও পর্যন্ত এটাই তার সর্বোচ্চ দর।

আরও পড়ুন- যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে:জাতিসংঘে তোপ জেলেনস্কির

মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে (২২ মার্চ থেকে ৬ এপ্রিল) কলকাতায় পেট্রল বেড়েছে মোট ১০.৪৫ টাকা, ডিজ়েল ১০.০৪ টাকা। লাগাতার বাড়তে থাকা জ্বালানির জেরে আগুন খাদ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার যখন সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, তখন সরকার দেখাচ্ছে ভারতে কত ‘কম’ বেড়েছে দাম।

মঙ্গলবার কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের ইসলামপুরের পাশাপাশি ডিজ়েলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝালদা, মুর্শিদাবাদের ডোমকলেও। দার্জিলিং, মেদিনীপুরের তিন জেলায়, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের বিভিন্ন এলাকায় ছিল একশোর দোরগোড়ায়। বুধবার তা পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কোচবিহার, জলপাইগুড়ি থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, এমনকি কলকাতায় আলু আনার গাড়ি-ভাড়া বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। জলপাইগুড়িতে এরই মধ্যে আলু নিয়ে হিমঘরের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি বাড়তি ভাড়া চাইতে শুরু করেছে। পাশাপাশি ধান চাষের জলের জন্য পাম্পেও ডিজ়েল জরুরি। সেই সঙ্গে যাতায়াতের বাড়তি গাড়ি ভাড়া চাওয়ার ঝোঁক বেড়েছেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *