Anis Khan
Bengal and District District Special News

আনিস হত্যাকাণ্ড; তদন্তের জন্য আরও সময় চেয়ে হাই কোর্টে রিপোর্ট জমা SIT-এর

0
(0)

খবর লাইভ: আনিস খান হত্যাকাণ্ডে শুক্রবার কলকাতা হাই কোর্টে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর রিপোর্ট জমা দিল রাজ্য। একই সঙ্গে হাওড়া জেলা এবং দায়রা বিচারকের রিপোর্ট জমা পড়ছে আদালতে। আনিসের পরিবারের হাতেও এই রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুক্রবার সেই রিপোর্ট জমা দিয়ে রাজ্য জানিয়েছে, এই মামলায় আরও তদন্তের প্রয়োজন। একই সঙ্গে রাজ্য জানিয়েছে, ফরেন্সিক রিপোর্ট আসতে আরও দু’সপ্তাহ সময় লাগবে।

বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘ওসিকে তো ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। তবে গোপন জবানবন্দি কবে নেবেন?’’ এর উত্তরে রাজ্যের আইনজীবীর বক্তব্য, ‘‘ফরেন্সিক রিপোর্ট না আসায় এখনও অনেকের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। রিপোর্ট এলে বিস্তারিত আরও অনেক কিছু জানা যাবে।’’

রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলকে (সিট) দু’সপ্তাহের মধ্যে আনিস হত্যাকাণ্ডের রিপোর্ট জমা দিতে বলেছিল আদালত। বৃহস্পতিবার ছিল শেষ সময়সীমা। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *