ইডি অফিসারদের তলব করতে পারবে না রাজ্য পুলিশ, স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট

খবর লাইভ  : দিল্লি হাইকোর্টে (Delhi High Court) ফের ধাক্কা খেল রাজ্য। ইডি অফিসারদের (ED Officers) তলব করতে পারবে না রাজ্য পুলিশ (State Police)। রাজ্য পুলিশের নোটিশে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য পুলিশ কোনওভাবেই তলব করতে পারবে না ইডির অফিসারদের (ED vs WB Police)। এমনটাই জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসারদের বিরুদ্ধে FIR দায়ের (ED vs WB Police) করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপর ইডির অফিসারদের তলব করেছিল রাজ্য পুলিশ। যদিও ইডির অফিসাররা হাজিরা দেননি (ED vs WB Police)।

আরও পড়ুন- ১৫ দিনে ১৩ বার বাড়ল দাম , মহার্ঘ্য পেট্রল-ডিজেল
উল্লেখ্য, গত ২১ মার্চ, কয়লাপাচার (Coal Scam) কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে জেরা করে ইডি (ED)। সেই সময় কলকাতায় ইডির (ED) তিন আধিকারিককে ডেকে পাঠায় কালীঘাট থানার পুলিশ। কয়লা ও গরু পাচার কাণ্ড নিয়ে তাদের ডাকা হয় (ED Officers Summoned) । কিন্তু থানায় হাজিরা দেবে না বলে জানিয়ে দেন ইডির আধিকারিকরা (ED Officers Summoned) । ঐদিন দুপুর ১২টা নাগাদ কালীঘাট থানায় ইডির তিন আধিকারিককে হাজিরা দিতে বলা হয়। আবার সেই দিনই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সকালে ইডির তরফে জানানো হয় যে, ইডির কোনও আধিকারিক কলকাতায় যাবেন না। কলকাতার পুলিশের মুখোমুখি হবেন না তারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago