খবর লাইভ : দিল্লি হাইকোর্টে (Delhi High Court) ফের ধাক্কা খেল রাজ্য। ইডি অফিসারদের (ED Officers) তলব করতে পারবে না রাজ্য পুলিশ (State Police)। রাজ্য পুলিশের নোটিশে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য পুলিশ কোনওভাবেই তলব করতে পারবে না ইডির অফিসারদের (ED vs WB Police)। এমনটাই জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসারদের বিরুদ্ধে FIR দায়ের (ED vs WB Police) করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপর ইডির অফিসারদের তলব করেছিল রাজ্য পুলিশ। যদিও ইডির অফিসাররা হাজিরা দেননি (ED vs WB Police)।
আরও পড়ুন- ১৫ দিনে ১৩ বার বাড়ল দাম , মহার্ঘ্য পেট্রল-ডিজেল
উল্লেখ্য, গত ২১ মার্চ, কয়লাপাচার (Coal Scam) কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে জেরা করে ইডি (ED)। সেই সময় কলকাতায় ইডির (ED) তিন আধিকারিককে ডেকে পাঠায় কালীঘাট থানার পুলিশ। কয়লা ও গরু পাচার কাণ্ড নিয়ে তাদের ডাকা হয় (ED Officers Summoned) । কিন্তু থানায় হাজিরা দেবে না বলে জানিয়ে দেন ইডির আধিকারিকরা (ED Officers Summoned) । ঐদিন দুপুর ১২টা নাগাদ কালীঘাট থানায় ইডির তিন আধিকারিককে হাজিরা দিতে বলা হয়। আবার সেই দিনই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সকালে ইডির তরফে জানানো হয় যে, ইডির কোনও আধিকারিক কলকাতায় যাবেন না। কলকাতার পুলিশের মুখোমুখি হবেন না তারা।




