Special News Special Reports

বেনজির , একই দিনে এএসএসসি মামলায় হাইকোর্টে মামলা ছাড়ল তিন ডিভিশন বেঞ্চ! 

0
(0)

খবর লাইভ  : একই দিনে ৩ বার মামলা ছাড়ার উদাহরণ তৈরি হল সোমবার হাই কোর্টে (Calcutta High Court)। প্রথমে বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ। পরে, বিচারপতি টি এস শিবাগনানমের ডিভিশন বেঞ্চ। তারও পরে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এসএসসি (SSC) নিয়োগ সংক্রান্ত ১৩টি আপিল মামলা থেকে সরে দাঁড়ালো।
আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক সময়ে এভাবে মামলা ছাড়ার ঘটনা নজিরবিহীন। সোমবার বিকেলে এসএসসি নিয়োগ সংক্রান্ত ১৩টি আপিল মামলা বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্দিষ্ট করেন প্রধান বিচারপতি। কালই শুনানির সম্ভাবনা রয়েছে।
গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়ম এবং সেই প্রেক্ষাপটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ চ্যালেঞ্জ করে করা ১৩টি মামলা থেকে প্রথমে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ।গত সপ্তাহে ডিভিশন বেঞ্চের দ্বিচারিতা নিয়ে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশাসনিক নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেশের প্রধান বিচারপতি হস্তক্ষেপ চান।

সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে, তিনি জানান,এসএসসি মামলায় সিবিআই অনুসন্ধান করলে সমস্যা কোথায়? যদি সিঙ্গল বেঞ্চের নির্দেশ ভুল হয় তাহলে ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেবে। এত তাড়াহুড়োর কী আছে?

আরও পড়ুন- ইডি অফিসারদের তলব করতে পারবে না রাজ্য পুলিশ, স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের

এসএসসি মামলায় আরও মন্তব্য করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন “সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ , ডেকে পাঠিয়েছে। এত তাড়াহুড়োর কী আছে ? ফাইল আসতে দিন দেখছি। ” সারাদিনের নিটফল সিবিআই জিজ্ঞাসাবাদের টেবিলে ৪ আধিকারিক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *