খবর লাইভ : আবার বাড়ল জ্বালানি তেলের দাম। গত কয়েক দিনের ‘চেনা ছন্দে’ মঙ্গলবারও চড়ল পেট্রল-ডিজেল। কলকাতায় প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেল ডিজ়েলের দাম। লিটারে ৮০ পয়সা বেড়ে এখন শহরের আইওসি-র পাম্পে তা বিক্রি হচ্ছে ৯৯ টাকা ২ পয়সায়। অন্য দিকে, এক লিটার পেট্রল কেনার খরচ পড়ছে ১১৪ টাকা ২৮ পয়সা। লিটারে পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা।
আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে
এই নিয়ে গত ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানি তেলের। প্রায় সাড়ে চার মাসের বিরতির পর গত ১৫ দিনে কয়েক ধাক্কায় ৯ টাকা ২০ পয়সা বাড়ল পেট্রল-ডিজেলের দাম। যার প্রভাব পড়েছে বাজারেও। অগ্নিমূল্য হয়েছে শাক-সবজি।সোমবারও এই নিয়ে বিরোধীরা সরব হয়েছিল রাজ্যসভায়। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের আলোচনার প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় সোমবারই বারবার মুলতবি হয় রাজ্যসভার অধিবেশন।
কেন্দ্রের যুক্তি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, অশোধিত তেলের দাম এখনও আগের তুলনায় কিছুটা কমের দিকেই। বৃহস্পতিবার রাতে ব্যারেলপ্রতি (ব্রেন্ট ক্রুড) দাম ছিল ১০৬ ডলারের কিছু বেশি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…