Special News Special Reports

১৫ দিনে ১৩ বার বাড়ল দাম , মহার্ঘ্য পেট্রল-ডিজেল

0
(0)

খবর লাইভ  : আবার বাড়ল জ্বালানি তেলের দাম। গত কয়েক দিনের ‘চেনা ছন্দে’ মঙ্গলবারও চড়ল পেট্রল-ডিজেল। কলকাতায় প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেল ডিজ়েলের দাম। লিটারে ৮০ পয়সা বেড়ে এখন শহরের আইওসি-র পাম্পে তা বিক্রি হচ্ছে ৯৯ টাকা ২ পয়সায়। অন্য দিকে, এক লিটার পেট্রল কেনার খরচ পড়ছে ১১৪ টাকা ২৮ পয়সা। লিটারে পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা।

আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে

এই নিয়ে গত ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানি তেলের। প্রায় সাড়ে চার মাসের বিরতির পর গত ১৫ দিনে কয়েক ধাক্কায় ৯ টাকা ২০ পয়সা বাড়ল পেট্রল-ডিজেলের দাম। যার প্রভাব পড়েছে বাজারেও। অগ্নিমূল্য হয়েছে শাক-সবজি।সোমবারও এই নিয়ে বিরোধীরা সরব হয়েছিল রাজ্যসভায়। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের আলোচনার প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় সোমবারই বারবার মুলতবি হয় রাজ্যসভার অধিবেশন।

কেন্দ্রের যুক্তি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, অশোধিত তেলের দাম এখনও আগের তুলনায় কিছুটা কমের দিকেই। বৃহস্পতিবার রাতে ব্যারেলপ্রতি (ব্রেন্ট ক্রুড) দাম ছিল ১০৬ ডলারের কিছু বেশি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *