Special News Special Reports State

‘গরু-কয়লা পাচারের উৎস বন্ধ করতে কেন্দ্র কাজ করছে না’, তোপ মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ  : একাধিক তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে কয়লা, গরু পাচারের অভিযোগে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠানো হয়েছে। বাদ যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) । ইতিমধ্যেই বেশ কয়েকবার দিল্লিতে ইডি, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে।

সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের উপরই সমস্ত দায় চাপালেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, ”কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র। কয়লা (Coal) খনিগুলো পাহারা দেয় সিআইএসএফ। সীমান্ত দিয়ে গরু (Cattle)পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা। এগুলো কিছুই আমাদের হাতে নেই। রাজ্যের কী করার আছে? আর এসব পাচারের উৎস অন্যত্র। কেন্দ্র সেই উৎস বন্ধে কোনও কাজ করছে না।”

আরও পড়ুন- তদারকি প্রধানমন্ত্রীর নাম সুপারিশের জন্য ইমরান, শাহবাজকে চিঠি পাক রাষ্ট্রপতির
তিনি বলেন, ”উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম থেকে গরু ও কয়লা পাচার হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই সবকিছুর উৎস তো অন্য জায়গায়। কেন কেন্দ্র পাচারের উৎস বন্ধ করতে সক্রিয় নয়?” তাঁর আরও বক্তব্য, ”লকডাউনের সময় থেকেই বর্ডার এলাকায় ট্রাক চলাচল নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা হয়নি।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *