Special News Special Reports

নন্দীগ্রামের প্রাক্তন সিপিআই বিধায়ক মহম্মদ ইলিয়াস প্রয়াত

0
(0)

খবর লাইভ  : নন্দীগ্রামের প্রাক্তন সিপিআই বিধায়ক মহম্মদ ইলিয়াস প্রয়াত। ঘুষ কাণ্ডে ফেঁসে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- ব্যক্তিগত কারণ! এসএসসির সব মামলা থেকে সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন
ইলিয়াস ঘুষ-কাণ্ডে অভিযুক্ত হন একটি চ্যানেলের স্টিং অপারেশনের জেরে। সেই সময় বিধানসভার অধিবেশনে সরব হয়েছিলেন এক তৃণমূল বিধায়ক। দাবি করেছিলেন, ইলিয়াস মহম্মদের এমন আচরণের ফলে বিধানসভা ও বিধায়কদের সম্মানহানি ঘটেছে। ইলিয়াসের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব সভায় উত্থাপন করেছিলেন তিনিই। সেই সৌগত রায় এখন দমদমের তৃণমূল সাংসদ। প্রকাশিত নারদের স্টিং ভিডিওতে তাঁকে পাঁচ লক্ষ টাকা নিতে দেখা গিয়েছে।
২০০৭ সালের ৬ ডিসেম্বর। সে দিন বিধানসভার অধিবেশন বসতেই তৃণমূল বিধায়ক সৌগত রায় অভিযোগ এনেছিলেন, স্টিং অপারেশনে সিপিআই বিধায়ক শেখ ইলিয়াস মহম্মদকে ঘুষ নিতে দেখা গিয়েছে। দাবি করেছিলেন, এর ফলে বিধানসভা ও বিধায়কদের সম্মানহানি ঘটেছে। ইলিয়াসের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব সভায় উত্থাপন করেছিলেন তিনিই। নথি বলছে, বিধানসভার স্পিকার হাসিম আব্দুল হালিম অভিযোগের সিডি চেয়েছিলেন। সৌগতবাবু বলেছিলেন, তিনি সিডি সংগ্রহ করে দেবেন। কেন একটা স্টিং অপারেশনের জেরে স্পিকারকে ব্যবস্থা নিতে হবে, সে প্রশ্ন সে দিন ওঠেনি। বরং সৌগতবাবুদের চাপেই স্পিকার সে দিন কংগ্রেস বিধায়ক জ্ঞান সিংহ সোহনপালের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছিলেন। কমিটিতে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়, সিপিএমের মুস্তাফা বিন কাশেম (অধুনা প্রয়াত) প্রমুখ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *