খবর লাইভ: রাস্তার ধারে দোকানে ঢুকে এর আগে তাঁকে চা বানাতে দেখা গিয়েছিল। এবার দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তার বাঁকে দাঁড়িয়ে মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার মমতার পাহাড় সফরের শেষ দিন। প্রতিদিনের মতো এদিনও হাঁটতে বেরিয়েছিলেন দিদি। সে পথেই নিজের হাতে মোমো বানালেন তিনি।
হাঁটতে হাঁটতেই তিনি দেখতে পান রাস্তার ধারে দুজন মহিলা ছোট্ট একটা টেবিল আর দুটো টুল নিয়ে বসে মোমো বানাচ্ছেন। তাঁদের কাছে গিয়ে মমতা বলেন, মোমো বানাচ্ছেন? বানান তো দেখি! এরপর দিদির সামনে তাঁরা তা করেন। সবটা দেখে মমতা বলেন, আমিও পারব। হাতে লেচি নিয়ে তাতে পুর ঢুকিয়ে নিখুঁত নৈপুণ্যে মোমো তৈরি করেন দিদি।




