খবর লাইভ : শুক্রবার আদালতে আনারুলের হয়ে মামলা লড়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তিনি আনারুলের জামিনের জন্য আবেদন করেন। কিন্তু সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর আনারুলের জামিনের আবেদন খারিজ করেন বিচারক। বন্দি হিসেবে তাঁর মক্কেলকে যাতে সমস্ত সুযোগসুবিধা পাইয়ে দেওয়া হয়, জামিনের আবেদন খারিজ হওয়ার পর বিচারকের কাছে এই আবেদনও করেছেন আনারুলের আইনজীবী।
এ ছাড়াও মুম্বই থেকে যে চার গ্রেফতার করা হয়েছে, তাঁদের রামপুরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় শুক্রবার। ওই চার জনকেই সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের নাম বাপ্পা শেখ, সাবু শেখ, সিরাজুল ইসলাম ও তাজ মহম্মদ। মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে ওই চার জনকে গ্রেফতার করা হয়।




