Special News Special Reports

আইসি আশিস জৈনকে উলঙ্গ করিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি বিজেপি নেতার

0
(0)

খবর লাইভ : পুলিশ আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার এক বিজেপি নেতা। বাঁকুড়ার ছাতনা থানার আইসি আশিস জৈনকে উলঙ্গ করিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বাঁকুড়া জেলার প্রাক্তন সহ-সভাপতি জীবন চক্রবর্তীর বিরুদ্ধে। এই ঘটনার পরে বিজেপি-র বাঁকুড়া জেলার নেতাদের অবশ্য দাবি, জীবন দলের কোনও পদে নেই। ছাতনা থানার পুলিশ সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েতের অভিযোগে জীবন-সহ তিন জনকে গ্রেফতার করেছে। জীবনের এই হুমকির জেরে অস্বস্তিতে বিজেপি।

আরও পড়ুন- এপ্রিল থেকে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে আয়করের নিয়ম, নয়া আর্থিক চাপ শুরু

বাঁকুড়ার ছাতনার বাঁকাপাড়া নামে একটি পুকুরে সম্প্রতি সংস্কারের কাজ হয়েছে। সূত্রের খবর ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকালে থেকে দুবরাজপুর মোড়ে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তা জীবনের নেতৃত্বে অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। কিছু ক্ষণ ধরে অবরোধ চলার পর ছাতনা থানার আইসি-র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ অবরোধকারীদের তুলতে গেলে ধস্তাধস্তি বাধে। এই সময় জীবন চক্রবর্তী হাতে মাইক নিয়ে আইসিকে হুমকি দেন বলে অভিযোগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *