খবর লাইভ : গরু পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ‘রক্ষাকবচ’ দিল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার একক বেঞ্চের রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালত নির্দেশ দেয়, এই মামলায় একক বেঞ্চ যে রায় দিয়েছে তা বহাল থাকবে।
গরু পাচার মামলায় চার বার অনুব্রতকে নোটিস দিয়েছিল সিবিআই। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়।
আরও পড়ুন- Blast in Basanti: এবার বাসন্তীতে বোমা বিস্ফোরণে উড়ল বাড়ি, কারণ কী?
আর সিবিআই জেরার থেকে বাঁচতে বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। শেষমেশ তিনি দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু রক্ষাকবচের জন্য অনুব্রতর করা আবেদন খারিজ করে দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
#anubrata Mondol
#highcourt
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…