Blast in Basanti: এবার বাসন্তীতে বোমা বিস্ফোরণে উড়ল বাড়ি, কারণ কী?

খবর লাইভ : ফের বোমা বিস্ফোরণ (Bomb Blast)।ভয়াবহ বিস্ফোরণে ভস্মীভূত গোটা বাড়ি। দক্ষিণ ২৪পরগনার বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর সর্দারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়িতে বোমা মজুত রাখা ছিল বলেই প্রাথমিক দাবি পুলিশের।

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আগুন নিয়ন্ত্রণে হাত লাগিয়েছে পুলিশ। বাড়িতে বোমা মজুত রাখার ঘটনায় বাড়ির মালিক হামিজ উদ্দিন সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি পুরনো শত্রুতার জেরে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল হামিজ উদ্দিন ও তার পরিবার। গতকাল রাতে বোমা বাঁধছিল বাড়িতে  সেই বোমাই মজুত করা ছিল।
#basanti
#bomb blast

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago