২০ লক্ষ টাকার বিনিময়ে মুসলিম গৃহবধূকে অপহরণে জড়িত ছিলেন আশরাফ, দাবি তৃণমূল নেতার

খবর লাইভ : শুধু মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে বালি ও মাটি তোলার ঘটনায় নয়, আশরাফ মিদ্দা ওরফে আব্দুল জড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে অপহরণের ঘটনাতেও। ২০ লক্ষ টাকার বিনিময়ে মাস সাতেক আগে এক গৃহবধূকে বেহুঁশ করে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। ওই ঘটনায় জড়িত আশরাফ বলে দাবি আরামবাগ মহকুমার এক প্রবীণ প্রভাবশালী তৃণমূল নেতার। সেই সময় ফরাক্কা থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূকে। গ্রেফতার হয়েছিল অবশ্য হুগলির বলাগড়ের বাসিন্দা চার অপহরণকারী। বাজেয়াপ্ত করা হয় একটি গাড়ি। ওই ঘটনায় জড়িত হুগলির পুরশুড়ার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফ। এমনই বিস্ফোরক দাবি প্রবীণ ওই তৃণমূল নেতার। তবে সেইসময় আশরাফের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি তা নিয়ে হতবাক হয়েছিলেন ওই নেতা।
প্রসঙ্গত, বড়দিঘরুইয়ে মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে মাটি ও বালি বিভিন্ন জায়গায় পাচারের অভিযোগ ওঠে আশরাফের বিরুদ্ধে। খবর সম্প্রচারিত হতেই পুরশুড়া থানার পুলিশ ওই বেআইনি খাদান বন্ধ করে দেয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার আশরাফের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন পুরশুড়ার এক প্রবীণ নেতা। ওই নেতা বলেন, ‘মাস সাতেক আগে উত্তরবঙ্গের বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের এক যুবতী পুরশুড়ায় চলে এসে মুসলিম সম্প্রদায়ের এক যুবককে বিয়ে করেন। ওই যুবতীর পরিবার বিয়ে মেনে নেয়নি। তখন যুবতীর বাবা-মা আশরাফের সঙ্গে যোগাযোগ করেন। সেই সময় ২০ লক্ষ টাকার বিনিময়ে ওই যুবতীকে শ্বশুরবাড়ি থেকে টানাহেঁচড়া করে গাড়িতে তুলে নিয়ে যায় আশরাফের লোকজন। যুবতীকে বেহুঁশ করে নিয়ে যাওয়ার সময় ফরাক্কার কাছে ধরা পড়ে চার অপহরণকারী। বাজেয়াপ্ত করা হয় অপহরণে ব্যবহৃত গাড়িটি‌। সেই সময় ২০ লক্ষ টাকা আশরাফ নিয়েছিলেন বলে জানতে পারি।’

আরও পড়ুন-  Anubrata mondol: গরু পাচার মামলায় অস্বস্তিতে অনুব্রত, ‘রক্ষাকবচ’ দিল না হাইকোর্ট
ওই প্রবীণ নেতার পাশাপাশি আশরাফ যাঁকে মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে মাটি তোলার সঙ্গী হিসেবে পরিচয় দিয়েছিলেন পুরশুড়া পঞ্চায়েত সমিতির সেই সদস্য অবশ্য দাবি করেন তিনি ওই বেআইনি কাজে জড়িত নন। তাঁর নাম মিথ্যাভাবে বলা হয়েছে। আশরাফই ওই বেআইনি খাদান চালাচ্ছিলেন বলে দাবি করেন ওই পঞ্চায়েত সমিতির সদস্য। পাশাপাশি তিনি আরও বলেন, ‘বছর দেড়েক আগেও আশরাফ মিদ্দা মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে বালি তুলছিলেন। সেই সময়ও পুলিশ তাঁর ওই বেআইনি কাজ বন্ধ করে দেয়।’
প্রশ্ন উঠছে, কার প্রশ্রয়ে এতটা বেপরোয়া হয়ে তৃণমূলের নাম ভাঁড়িয়ে আশরাফ একের পর এক বেআইনি কাজ করছেন? পুরশুড়ার মানুষ আশরাফদের জন্যই গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলে আক্ষেপ করেন আর এক তৃণমূল নেতা। হুগলি জেলার এক প্রভাবশালী নেতা বলেন, ‘একসময় এমব্রয়ডারির শ্রমিক ছিলেন আশরাফ। বর্তমানে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন। মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে বালি ও মাটি পাচার করেই তাঁর এতটা বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে। দল তদন্ত করলেই সব সামনে আসবে।’
আশরাফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago