খবর লাইভ : কয়লা পাচার মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দিল্লির সদর দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিষেকের আইনজীবী ই-মেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে অভিষেক ইডি-র দিল্লির কার্যালয়ে হাজির হতে পারছেন না।
আরও পড়ুন- ২০ লক্ষ টাকার বিনিময়ে মুসলিম গৃহবধূকে অপহরণে জড়িত ছিলেন আশরাফ, দাবি তৃণমূল নেতার
এর আগে গত ২১ মার্চ অবশ্য অভিষেক ইডির তলব পেয়ে দিল্লিতে তাদের সদর দফতরে হাজির হয়েছিলেন। ওইদিন তাঁকে প্রায় 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেরিয়ে এসে তিনি বলেন, ইডি যা যা জানতে চেয়েছিল সব জানিয়েছি। কিছু তথ্য চেয়েছিল, সেগুলি যথাসময়ে জমা দেওয়ার কথা বলেছি।
তাঁর অভিযোগ, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরই যেভাবে তড়িঘড়ি তাঁকে তলব করা হয়েছে, তার পিছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য আছে।
কেন তাঁকে কলকাতায় না ডেকে ইডি বারবার দিল্লিতে তলব করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক। এ ব্যাপারে তিনি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন।
#Abhishek Banerjee
#enforcement directorate




