খবর লাইভ : হলিউড-সহ আন্তর্জাতিক সিনেমার অন্যতম বড় মঞ্চ অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে বিরাট বিতর্ক। মঞ্চে উঠে ক্রিস রকের গালে কসে থাপ্পড় মারলেন উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সকলে।
জানা গিয়েছে, উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সকলের কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা।
আরও পড়ুন- Subhendu Adhikari: বিধানসভায় মারপিট, শুভেন্দুকে সাসপেন্ড স্পিকারের
‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তাঁর চুল নেই।
এই রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে।




