Special News Special Reports

Mamata Bandopadhyay: বগটুইকাণ্ড গভীর ষড়যন্ত্র, মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে; বিরোধীদের তোপ মমতার

0
(0)

খবর লাইভ : বগটুইকাণ্ড নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় গভীর ষড়যন্ত্র ছিল বলে দাবি করেন তিনি।

রবিবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার গোঁসাইপুরে সভায় যোগ দেন মমতা। তিনি বলেন, ‘বগটুইয়ের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় যে উপপ্রধান খুন হয়েছেন, তিনি তৃণমূলের। যাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাঁরাও তৃণমূলের লোক। এদিকে, গ্রেপ্তারও করা হয়েছে তৃণমূলের লোককে। পুলিশের ভুল ছিল। তাই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঘটনায় সিবিআই তদন্ত করা হচ্ছে, ভালো। সিবিআইকে সবরকম সাহায্য করা হবে।’

আরও পড়ুন- Illegally soil cutting:   মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে মাটি তোলার অভিযোগ উপপ্রধান আশরাফের বিরুদ্ধে

মুখ্যমন্ত্রীর কথায়, ‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছে কয়েকটি রাজনৈতিক দল। উন্নাও, হাথরস, লখিমপুরের ঘটনায় এখনও বিচার হয়নি। সেখানে সিবিআই নামানো হয়নি। অসমে এনআরসি নিয়ে কত লোকের মৃত্যু হল, দিল্লিতে কত লোক মারা গেল। কেউই বিচার পাননি। ত্রিপুরা, অসম, উন্নাও, দিল্লির হিংসায় আমাদের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়নি। নেতাইকাণ্ডে এখনও বিচার হয়নি। পাঁচটা আঙুল সমান হয় না। সব জায়গাতেই ভালো-খারাপ আছে। বাংলা সবচেয়ে শান্তির জায়গা।’

মঙ্গলবার ম্যালের চৌরাস্তায় সরকারি কর্মসূচি রয়েছে। পাহাড়ের একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর কথা হতে পারে।এই সফরে মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়ন বোর্ডগুলির সঙ্গেও বৈঠক করতে পারেন।
#Rampurhat
#Chief Minister
#Mamata Bandopadhyay
#Shiliguri

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *