Rampurhat: রামপুরহাট নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

খবর লাইভ: ২৪ ঘণ্টার মধ্যে বগটুইয়ের ঘটনার
রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।রামপুরহাটের বগটুই গ্রামে (Rampurhat Violence) গিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে কেন্দ্রীয় ফরেন্সিক সােয়ন্স ল্যাবরেটরির প্রতিনিধিরা৷ পাশাপাশি তদন্তের অগ্রগতি কতদূর হল, বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে রাজ্যের গঠিত সিট-এর থেকে সেই রিপোর্টও চেয়েছে হাইকোর্ট (Calcutta High Court)৷

বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রামপুরহাট ঘটনা নিয়ে একাধিক মামলার শুনানি হয়।

আরও পড়ুন- Mamata Bandopadhyay: বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা
মামলাকারীদের দাবি, সিবিআই দিয়ে এই ঘটনার তদন্ত হোক। নিরপেক্ষ সংস্থায় আপত্তি নেই। তবে রাজ্য নয়। উল্লেখ্য, রামপুরহাটের ঘটনায় সিট গঠন হয়েছে। বুধবার বিশেষ তদন্ততকারী দল বা সিটের প্রধান জ্ঞানবন্ত সিংহের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

প্রধান বিচারপতি জানান আগামী বৃহস্পতিবারই কেস ডায়রি নিয়ে আসতে হবে রাজ্যকে। কোনও তথ্যপ্রমাণ লোপাট করা যাবে না। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্ত দ্রুত করে সত্য সামনে আনতে হবে। একটা সুযোগ রাজ্যকে দেওয়া হবে। তদন্ত-সহ কেস ডায়েরির রিপোর্ট জমা করতে হবে কোর্টে। নিশ্চিত করতে হবে, ওই জায়গার কোনও তথ্য নষ্ট হয়নি। সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আদালতের আগামী নির্দেশ ছাড়া সিসি ক্যামেরার রেকর্ড যেন বন্ধ করা না হয়।

#Rampurhat
#highcourt

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago