খবর লাইভ: আইএসএল-এর সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেলেন বেঙ্গালুরু এফসি-র তরুণ তারকা নাওরেম রোশন সিংহ।
অনূর্ধ্ব ২০ ভারতীয় দলের প্রাক্তন সদস্য আইএসএল-এ ভাল পারফরম্যান্সের সুবাদে ডাক পেয়েছেন সিনিয়র ভারতীয় দলেও। ইগর স্তিমাচের দলের সঙ্গে তিনি গিয়েছেন বাহরিন সফরে।
আরও পড়ুন- Mamata Bandopadhyay: স্কুলের পোশাকে কেন সরকারের লোগো থাকবে না? মন্তব্য মুখ্যমন্ত্রীর
মণিপুরের সামুরোউতে জন্ম রোশনের। পেশাদার ফুটবল জীবনের প্রথম থেকেই তিনি বেঙ্গালুরু এসসি-তে খেলছেন। মাঝে ২০১৭-১৮ মরসুমে লোনে ইন্ডিয়ান অ্যারোজে খেলেন তিনি। ২০১৯-২০ মরসুম পর্যন্ত রোশন ছিলেন মূলত বেঙ্গালুরুর যুব দলের সদস্য। তার পর আসেন সিনিয়র দলে। এবারের আইএসএল-এ বেঙ্গালুরুর রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে উঠে ছিলেন এই সাইড ব্যাক। রক্ষণভাগের ফুটবলার হলেও দলের সাতটি গোলের ক্ষেত্রে সহযোগিতা করেছেন তিনি। ভারতীয় ফুটবলারদের মধ্যে প্রতিযোগিতায় যা সর্বোচ্চ। আর সব মিলিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রোশন। প্রতিযোগিতায় একটি গোলও করেছেন তিনি।
#isl
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…