Special News Special Reports

২৭ ঘণ্টা বিদ্যুৎ নেই, রামপুরহাটে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

0
(0)

খবর লাইভ  : তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর। তাপপ্রবাহে পুড়ছে বীরভূম। এমন অসহনীয় গরমের মধ্যে গোটা একটা দিন বিদ্যুৎহীন কাটালেন রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের মানুষ৷ ধৈর্যের বাঁধ ভাঙল বুধবার রাতে। ২৪ ঘণ্টার পরেও বিদ্যুৎ না আসায় জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা।

জানা গিয়েছে, এ দিন রামপুরহাট ভাঁড়শালা মোড়ের কাছে জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকাবাসী। খবর পেয়ে সেখানে পৌঁছয় রামপুরহাট থানার পুলিস ও দমকল বাহিনী। আগুন নিভিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রায় আধঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক।

এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার সন্ধের পর থেকে রামপুরহাট পুরসভার ১৫ নম্বর এলাকার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দফতরে বারবার ফোন করেও সুরাহা মেলেনি। ২৭ ঘণ্টা আলো-পাখা ছাড়া কাটিয়েছেন তাঁরা। তীব্র গরমে এমনিতেই নাজেহাল অবস্থা সবার। তার উপর বিদ্যুৎ না পেয়ে দফতরের উপর রাগ-ক্ষোভ উগরে দেন এলাকাবাসী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *