National Special News Special Reports

Ukraine: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নামে অসম চায়ের নাম 

0
(0)

খবর লাইভ: গুয়াহাটির কোম্পানি অ্যারোমিকা টি (Aromica Tea)। গত দুই দশক ধরে চা তৈরি করে সংস্থাটি। এবার নতুন এক ধরনের চা তৈরি করেছে। নতুন এই চায়ে যেমন অর্থোডক্স চায়ের ফ্লেভার রয়েছে, তেমনই সিটিসি চায়ের স্ট্রং স্বাদ রয়েছে। ঠিক যেমনটা ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে রয়েছে।

আরও পড়ুন- ISC Examination: আইএসসি পরীক্ষা বাতিলের আশঙ্কায় পড়ুয়ারা

 

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। কিন্তু হার মানতে রাজি নয় ইউক্রেনবাসী। তাঁদের এই হার না মানার মানসিকতার নেপথ্যে রয়েছেন ভলোদিমির জেলেনস্কি। পুতিনের মতো পরাক্রমী প্রেসিডেন্টের কাছেও মাথা নোয়াননি জেলেনস্কি। প্রতিকূলতার বিরুদ্ধে তাঁর এই লড়াইকে সম্মান জানিয়েই আসামের চায়ের নাম রাখা হয়েছে ‘জেলেনস্কি – রিয়েলি স্ট্রং’। আপাতত এই চা  অ্যারোমিকা টি কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে। সপ্তাহ দু’য়েকের মধ্যেই তা ই-কমার্স সাইটগুলোতে চলে আসবে বলে জানা গিয়েছে। চায়ের দু’শো গ্রামের প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ৯০ টাকা।

#ukraine
#Russia
#president

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *