খবর লাইভ: এবার ফের সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। হ্যাঁ, যোগী রাজ্যের ভোটগণনা কেন্দ্রে পুলিশ কর্মীদের সঙ্গে অভব্যতার অভিযোগ এনে এক সাংবাদিককে আটক করে লক আপে ‘থার্ড ডিগ্রি’ দেওয়া হয়েছে। ৩৯ বছর বয়সি এবং হিন্দি দৈনিক ‘পাঞ্জাব কেশরী’র সাংবাদিক গৌরব বনশলকে শুধু নিগ্রহই করা হয়নি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ এনেছে পুলিশ।
আরও পড়ুন- Ukraine: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নামে অসম চায়ের নাম
দায়ের করা অভিযোগে পুলিশ আধিকারিকের দাবি, ইভিএম বদলে দেওয়ার গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টি করেছিলেন বনশল। পুলিশের কাজে বাধাদানের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। বনশল এবং অন্যান্য ১৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারাগুলির মধ্যে দাঙ্গা, হামলার জন্য ইতমাদৌলা থানায় মামলা করা হয়েছে। যদিও বনশলে আইনজীবী আধার শর্মার দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যা। নিজের কর্তব্য করার জন্য তাঁর মক্কেলকে নিশানা করেছে পুলিশ। তাঁর মক্কেলকে ‘থার্ড ডিগ্রি’ অত্যাচার করে নানাভাবে লাঞ্ছনা করা হয়েছে বলেও ওই আইনজীবীর দাবি।
#adityonath yogi
#BJP
#uttarpradesh
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…