খবর লাইভ: রাশিয়ার হামলার প্রভাব কলকাতার বইপাড়াতেও। বইমেলা কোনও ভাবে কেটে গিয়েছে। কিন্তু সামনে নববর্ষে যে সব বই প্রকাশ হবে কিংবা পাঠ্যবই ছাপা হবে তার দামে পড়তে পারে যুদ্ধের বড় প্রভাব। কারণ, কাগজের দাম হু হু করে বেড়ে চলেছে। ব্যবসায়ীরা বলছেন, এক দিকে যুদ্ধের কারণে কাগজের কাঁচামালের আমদানি যেমন কমেছে তেমনই দেশে উৎপাদনও তলানিতে। আর তার জেরে প্রতিদিনই নাগালের বাইরে যাচ্ছে কাগজের দাম।
আরও পড়ুন- Ukraine Russia War: ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেনে জৈব হাতিয়ার ব্যবহারের অভিযোগ, রাষ্ট্রসংঘে সরব ভারত
আসলে বিশ্বে কাগজ উৎপাদনে রাশিয়া বড় ভূমিকা নেয়। ভারতে কাগজের মূল কাঁচামাল ‘পাল্প’ আসে রাশিয়া থেকে। যুদ্ধের ফলে সে দেশ থেকে পাল্প আসছে না। ভারতের অনেক কাগজকলই নিয়মিত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
শুধু কলকাতাতেই নয়, ভারত-সহ বিশ্বের অনেক দেশেই যুদ্ধের প্রভাব পড়েছে কাগজ তথা মুদ্রণ শিল্পে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…