Cyclone: বঙ্গপোসাগরে ফের নিম্নচাপ, সোমবারের মধ্যেই আছড়ে পড়বে সাইক্লোন!

খবর লাইভ: ফের নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে সোমবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কত, সে বিষয়ে যদিও কিছুই জানা যায়নি।

আরও পড়ুন-  Ukraine Russia War: ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেনে জৈব হাতিয়ার ব্যবহারের অভিযোগ, রাষ্ট্রসংঘে সরব ভারত

হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার সকালের মধ্যেই ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং মঙ্গলবার পর্যন্ত তা উত্তর ও উত্তর-পশ্চিমে এগিয়ে বাংলাদেশ ও কাছের উত্তর মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে কি না, সে সম্পর্কে এখনই কিছু জানায়নি আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, তা পূর্ব-উত্তরপূর্বে যাত্রা অব্যাহত রাখবে এবং ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। ২০ মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে। ২১ মার্চ, সোমবার তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অশনি’। সোমবার ‘অশনি’ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ ও উত্তর মায়ানমারের দিকে। মঙ্গলবার নাগাদ ওই ভূখণ্ডে প্রবেশ করবে।

আবহবিদরা বলছেন, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ‘অশনি’র কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, বসন্তের আবহ মিলিয়ে গিয়ে পুরোমাত্রায় গরম পড়বে। ভোর বা রাতের দিকে যে শিরশিরে অনুভূতি টের পাওয়া যাচ্ছে, তা-ও শেষ হবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তি বাড়বে।
#Cyclone
#weather forecast

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago