খবর লাইভ: সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন মোদী। এর আগে ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছিলেন তিনি। রাশিয়া-ইউক্রেন সমস্যার সমাধান শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়েই সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গেছে, সুমি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য জেলেনস্কির থেকে সাহায্য চেয়েছেন মোদী। এদিন ফোনে প্রায় ৩৫ মিনিট কথা বলেছেন এই দুই রাষ্ট্রনেতা, জানা গিয়েছে এমনটাই। দুই দেশের যুদ্ধ থামানোর জন্য কোনও শান্তি বার্তা কি দিয়েছেন মোদী? এই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য হাতে আসেনি।
ইউক্রেনের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন মোদী। সেক্ষেত্রে কূটনৈতিক মহলের ধারনা, দুই দেশের যুদ্ধ থামাতে কি মধ্যস্থতা করবেন তিনি।
প্রসঙ্গত, ইউক্রেনের উপর রাশিয়ার হামলা ঘোষণার পর ২৬ ফেব্রুয়ারি জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী। কিন্তু, এই দুই দেশের যুদ্ধে এখনও ভারতের অবস্থান নিরপেক্ষ। রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। কিন্তু, এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন বহু ভারতীয়। তাঁদের ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে দিল্লি।




