Sonakshi Sinha
খবর লাইভ: গ্রেফতারি পরোয়ানা জারি হল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৩৭ লক্ষ টাকার প্রতারণা মামলা দায়ের হয়েছে। যার জেরে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শত্রুঘ্ন-কন্যার নামে।
অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েও তাতে যোগ দেননি অভিনেত্রী। ওই টাকা ফেরানোর জন্য বারবার আর্জি জানিয়েও লাভ হয়নি। এই মর্মেই প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক, মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা। তাঁর দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ‘লুটেরা’, ‘দাবাং’-এর মতো জনপ্রিয় ছবির নায়িকার। সে জন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি শত্রুঘ্ন-তনয়া।
অভিযোগে প্রমোদ আরও জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে একাধিক বার যোগাযোগ করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেওয়া হবে না।
শোনা গিয়েছে, প্রতারণার মামলা দায়েরের পরে ইতিমধ্যে এক বার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়ে আসেন অভিনেত্রী। কিন্তু তার পর থেকে তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে তাঁকে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…