খবর লাইভ: বিশ্বকাপ শুরুর প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। রাজেশ্বরী গায়কোয়াড় নিলেন চার উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলী, রোহিত শর্মারা পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন। কিন্তু মিতালিরা জয় দিয়েই শুরু করলেন এ বারের বিশ্বকাপের যাত্রা।
প্রথমে ব্যাট করে ২৪৪ রান তোলে ভারত। একসময় ১১৪ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেই অবস্থায় থাকা ভারতীয় দলকে টেনে তোলেন স্নেহ রানা এবং পূজা বস্ত্রকার। ১১২ রানের জুটি গড়েন তাঁরা। স্নেহ করেন ৫৩ রান। পূজা ৬৭ রান করেন। শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে ৩ বলে ৬ রান করেন ঝুলন। একটি চার মারেন তিনি।
ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে উইকেট কোনও হারায়নি পাকিস্তান। এর পর একে একে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামাতে থাকে ভারত। মুখ্য ভূমিকা নেন রাজেশ্বরী এবং ঝুলন। ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে চারটি উইকেট নেন রাজেশ্বরী। ঝুলন ১০ ওভারে দিয়েছেন ২৬ রান, নিয়েছেন ২ উইকেট। স্নেহ রানাও দু’টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন মেঘনা সিংহ এবং দীপ্তি শর্মা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…