খবর লাইভ: বাম নেত্রী মীনাক্ষীর মুক্তির দাবিপত্রে সই করলেন আনিসের বাবা সালেম খান। ছাত্রনেতা আনিস খানের হত্যাকারীদের শাস্তি এবং ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জন জেলবন্দি নেতার মুক্তির দাবিতে সই সংগ্রহ চলছে আনিসের আমতার গ্রামে। সেখানে সই করলেন খোদ আনিস খানের বাবা। আনিসের দাদা-সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্য থেকে গ্রামবাসীরাও এই উদ্যোগে বামেদের পাশে। রবিবার ডিওয়াইএফআই নেতা ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে শুরু হয় এই সই সংগ্রহ।
প্রসঙ্গত, হাওড়ার ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন বাম ছাত্রযুবরা। গত ২৬ ফেব্রুয়ারি এই মিছিলকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে মীনাক্ষীকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। তার পর থেকে তিনি জেল হেফাজতেই রয়েছেন। গত শুক্রবার তৃতীয় বার মীনাক্ষীর জামিনের আবেদন খারিজ হয়। তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া বাকি ১৫ জনেরও জামিন খারিজ করে আরও তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় হাওড়া আদালত। আগামী ৭ মার্চ রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…