games Special News

প্রয়াত বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন

0
(0)

খবর লাইভ: অকাল প্রয়াণ বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের। মাত্র ৫২ বছর বয়সেই হৃদরোগ কেড়ে নিল তাঁর প্রাণ।

ওয়ার্নের ম্যানেজমেন্ট শুক্রবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায়। ওই বিবৃতিতে তারা জানায়, তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন তিনি। ওই বিবৃতিতে তারা লেখে, ‘নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে।’ এর বেশ কিছু এখনই জানানো হয়নি।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের প্রয়াণে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনিও বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। টেস্ট ক্রিকেটে ৭০৮টি উইকেট পেয়েছেন তিনি। তাঁর আগে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন রয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *