International Special News War

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ; কেড়ে নেওয়া হল রুশ প্রেসিডেন্ট পুতিনের ব্ল্যাক বেল্ট

0
(0)

খবর লাইভ: FIFA, UEFA মতো একে একে বিভিন্ন ক্রীড়া সংস্থা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা, জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোন্ডো সংস্থা বিভিন্ন ভাবে পুতিনের সম্মান কেড়ে নিয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা (আইওসি) এক বিবৃতিতে লিখেছে, ‘ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি নীতি গুরুতর লঙ্ঘন করেছে রাশিয়া। এ ছাড়াও অতীতে রাশিয়ার সরকারের অলিম্পিক্স চার্টারের অন্যান্য নিয়ম লঙ্ঘন বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিক্স অর্ডার প্রত্যাহার করে নেবে আইওসি বোর্ড।’

বিশ্ব তায়কোন্ডো শান্তির বার্তা দিতে চায়। এমন অবস্থায় ইউক্রেনের উপর রাশিয়ার হামলা মেনে নিতে পারছে না তারা। তাদের পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, ‘ইউক্রেনের উপর নৃশংস আঘাতের বিরোধিতা করে বিশ্ব তায়কোন্ডো। যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান।’ তারা বলে, “এই কারণে বিশ্ব তায়কোন্ডো সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হবে। ২০১৩ সালে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল।”

ফিফা আগেই জানিয়েছে যে বিশ্বকাপ খেলতে পারবে না রাশিয়া। উয়েফা জানিয়েছে রাশিয়ার কোনও ক্লাব খেলতে পারবে না তাদের প্রতিযোগিতায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *