খবর লাইভ: ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে বহু ভারতীয়। পরিস্থিতি পর্যালোচনায় ফের উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এবার সমস্ত জটিলতা মিটিয়ে ইউক্রেনে আটকে পড়া সমস্ত প্রবাসীদের ফেরাতে প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হচ্ছে চারজন মন্ত্রীকে।
যুদ্ধ পরিস্থিতি থেকে সমস্ত ভারতীয়কে উদ্ধার করতে রোমানিয়া, পোলান্ড ও স্লোভাকিয়ায় যাবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং জেনারেল ভিকে সিং । স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সব প্রবাসীদের ফেরাতে উদ্যোগ নেবেন তাঁরাই।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্র। সোমবার ভোরে বিশেষ পঞ্চম বিমানে দেশে ফিরেছেন আরও একদল ভারতীয় পড়ুয়া।




