International War

আলোচনায় রাজি রাশিয়া, Putin-এর সম্পত্তি ফ্রিজ করতে চলেছে ইউরোপিও ইউনিয়ন

0
(0)

খবর লাইভ: ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, বেলারুশে আলোচনার টেবিলে বলতে রাজি তারা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “ভলোদেমির জেলনস্কির বার্তার পর রাশিয়া আলোচনায় বসতে রাজি। রুশ বিদেশ মন্ত্রকের তরফে বেলারুশে প্রতিনিধি পাঠানো হবে।”

এদিকে একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞার পর এবার রুশ প্রেসিডেন্টের সমস্ত সম্পত্তি ফ্রিজ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন (EU)। কেবলমাত্র ভ্লাদিমির পুতিনই নয়, সম্পত্তি ফ্রিজ হতে পারে রুশ অর্থমন্ত্রী ল্যাভরভেরও। খবর প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে।

দুপক্ষই আলোচনায় বসতে সম্মত হওয়ার ফলে রাশিয়া কিছুটা সুর নরম করল বলেই অনুমান আন্তর্জাতিক মহলের একাংশের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *